ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা

বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি

বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করায় গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষ্মীপুর গ্রামের কবি আনোয়ার করিম এর কন্যা কন্ঠ শিল্পী লুৎফুন নাহার লতা। এ সম্মাননা লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং এ অর্জনকে নিজের জীবনের এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অসীম কৃতজ্ঞতা, বিনয় এবং আনন্দে পরিপূর্ণ হৃদয় নিয়ে আমি সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬ গ্রহণ করেছি। এই স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, বরং এটি আমার জন্য এক অনন্য আশীর্বাদ ও অনুপ্রেরণা। এটি আমাকে আরও বেশি নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে সঙ্গীতচর্চা চালিয়ে যেতে উৎসাহিত করবে।”

তিনি আরও বলেন, সঙ্গীতের দীর্ঘ পথচলায় যারা তাকে সমর্থন করেছেন, বিশ্বাস রেখেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন এবং প্রতিনিয়ত পাশে থেকেছেন, তাদের সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি মনে করেন, প্রতিটি দোয়া, প্রতিটি উৎসাহ এবং মানুষের ভালোবাসাই তাকে এই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার শুভাকাঙ্ক্ষী, শ্রোতা, গুণগ্রাহী এবং যারা আমার সাফল্যের জন্য দোয়া করেছেন—তাদের সবার অর্জন।”

পরিশেষে তিনি মহান আল্লাহর অশেষ রহমত, করুণা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে সকলের দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা

আপডেট সময় : ০৭:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬