প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম
- আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আমি নাসিমা খাতুন
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আমার বিশ্বাস, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু একটি পদ অর্জন করা নয়; বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের আশা-আকাঙ্ক্ষার অংশীদার হওয়া। সেই লক্ষ্য নিয়েই আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।আপনারা অনেকেই জানেন, আমার একমাত্র কন্যা তার স্বামী ও সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। আল্লাহর অশেষ রহমতে তারা সবাই সুপ্রতিষ্ঠিত ও ভালো আছেন। আমিও মাঝে মাঝে তাদের কাছে বেড়াতে যাই। কিন্তু সত্যি বলতে, যত দূরেই থাকি না কেন, আমার হৃদয় পড়ে থাকে আমার প্রিয় বাংলাদেশে, আমার প্রিয় এলাকায়, আপনাদের মাঝে।আমি দীর্ঘদিন নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুরে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার স্থায়ী নিবাস পশ্চিম খাবাশপুর, ১৩ নং ওয়ার্ডে। আর গত ৩৭ বছর ধরে হারুকান্দি এলাকায় বসবাসের সুবাদে আপনাদের সঙ্গে আমার আত্মিক ও পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে।আমি আপনাদের শুধু ভোটার হিসেবে দেখি না; আপনাদের আমি আমার ভাই-বোন, সন্তান এবং পরিবারের সদস্য মনে করি। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতাই আমাকে আজ এই সাহস দিয়েছে যে, আমি আপনাদের পাশে দাঁড়াতে পারব এবং আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে আগামী ফরিদপুর পৌরসভার ১৩,১৪,১৬ নং ওয়ার্ডের নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত করেন, তাহলে আমি সর্বদা আপনাদের পাশে থাকব, আপনাদের সুখ-দুঃখের সাথী হব এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।আপনাদের মূল্যবান দোয়া, পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।ভোট দিন, সেবার সুযোগ দিন।আল্লাহ আমাদের সকলের সহায়ক হোন।নাসিমা খাতুন প্রার্থী (সংরক্ষিত মহিলা কাউন্সিলর) আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচন।প্রকাশ থাকে যে, আমি যতদিন বেঁচে আছি আপনাদের কে ভালোবাসা দিয়ে সেবা করে যেতে চাই।



















