ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা 

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুল হক। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬