ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত
- আপডেট সময় : ০১:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

বিপ্লব কুমার দাস, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের ছেলে মোটরসাইকেলচালক সাকিব শেখ (২২)।
পুলিশ জানায়, নগরকান্দা থেকে সাকিব মোটরসাইকেলে করে হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পথচারী হৃদয় শেখ সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটির সামনে পড়ে যান। এতে মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















