ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড
- আপডেট সময় : ০৪:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে পালাক্রমে ধ*র্ষ*ণে*র দায়ে দুই তরুণকে যাবজ্জীবন কা*রা*দ”ণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আর্থিক দণ্ড
ও দেওয়া হয়েছে।
সোমবার
(৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
দ*ণ্ড*প্রাপ্ত*রা হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার মোহন বিশ্বাস (২৬) ও তায়েব মাতুব্বর (২৭)।
রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ধ*র্ষ*ণে*র দায়ে দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন স*শ্র*ম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর বি*না*শ্র*ম কা*রা*দ*ণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপহরণের দায়ে প্রত্যেককে যাবজ্জীবন স*শ্র*ম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বি*না*শ্র*ম কারাদণ্ড ভোগ করতে হবে।
সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দুই ধারায় দেওয়া সাজা আসামিরা একইসঙ্গে ভোগ করবেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট বিকেলে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের ওই কিশোরীকে বাড়ির পাশ থেকে মুখে রুমাল চেপে একটি মাইক্রোবাসে তুলে নেয় মোহন ও তায়েব। পরে চলন্ত মাইক্রোবাসে ভাঙ্গা গোলচত্বর ও মুনসুরাবাদ এলাকার মহাসড়কে ওই কিশোরীকে পালাক্রমে ধ*র্ষ*ণ করে তারা। সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়।
পরদিন ৯ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল ২০২১ সালের ৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।















