ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

বৈষম্য বিরোধী নেত্রী বৈশাখী ইসলাম (বর্ষা) উপর হামলার ঘটনায় নগরকান্দা থানার (ওসি) সফর আলীকে প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম 

বিশেষ প্রতিবেদক 

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী  বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তৎপরবর্তী ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামসুল আজম। এসময় তিনি বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আজ শনিবার ফরিদপুরের পুলিশ সুপারের নিদের্শ ক্রমে এই আদেশ দিয়েছেন। সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগদান করেন।

নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার উপর হামলার শিকার হন বৈশাখী ইসলাম (বর্ষা) গত শুক্রবার নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন তিনি। অভিযোগ দিয়ে ফিরে আসার পথে ভুবকদিয়া এলাকায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণ আন্দোলনে ফরিদপুরে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালনকারী শাহ্ মো. আরাফাত বলেন, এখানে আমরা ভুবকদিয়ার খবর শোনার পর ফরিদপুর থেকে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাজির হয়েছি। আমরা দুই তিন ঘণ্টা হলো এখানে এসেছি। এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি হয়ে যায়, আমাদের ওপর হামলা করে কিন্তু প্রশাসন আসে না। প্রশাসনের নীরব ভূমিকা।

সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দেওয়া হয়েছে তাদের কোন রেসপন্স নাই বলে জানান। তাহলে আমরা যারা ২৪ এ আন্দোলন করেছি আমাদের নিরাপত্তা কোথায়।

শাহ আরাফাত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, বৈষম্যবিরোধী কেন্দ্রীয় নেতারা আপনারা এসি গাড়িতে ঘুরেন, পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরেন, আমরা যারা জেলা পর্যায়ে আছি আমাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত না করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।এই প্রেক্ষাপটে ফরিদপুর পুলিশ সুপারের নিদের্শ ক্রমে নগরকান্দা থানার ওসি সফর আলীকে থানা থেকে তাৎক্ষণিক ভাবে প্রত্যাহার করে নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্য বিরোধী নেত্রী বৈশাখী ইসলাম (বর্ষা) উপর হামলার ঘটনায় নগরকান্দা থানার (ওসি) সফর আলীকে প্রত্যাহার

আপডেট সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫