ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রগতিশীল নেতৃত্বের প্রতীক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সম্মানিত সংগঠক ও যোদ্ধা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এডভোকেট আব্দুল আজিজ সরকার সততা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ছিলেন। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন আদর্শবান সংগঠক, সমাজসেবক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী অভিভাবকসুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব।

বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়,

“জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন আমাদের দলের একটি অন্যতম ভিত্তি। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই শূন্যতা অপূরণীয়।”

এছাড়া, বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন,

“মরহুমের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন”

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে দেশবাসীর নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল

আপডেট সময় : ০১:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫