ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

খুলনায় মেলা বন্ধের দাবিতে ইমাম পরিষদের স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল প্রাঙ্গনে মেলার আয়োজন বন্ধের জন্য খুলনা  জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকস্মারকলিপি দিয়েছে ইমাম পরিষদ। আজ সকালে ইমাম পরিষদের নেতারা এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, খুলনা শহরের অত্যান্ত ব্যাস্ততম স্থান বাবরি চত্বরে ( শিববাড়ি মোড়)  ও পরিত্যাক্ত জিয়াহল এলাকায় মাসব্যাপী মেলার আয়োজনের চেষ্টা চলছে। অতিতে আমরা দেখেছি, যেখানে মেলার আয়োজনের চেষ্টা করা হয়েছে, সেখানে নগ্নতা, ও অনৈতিকতা থাকে। লটারি, জুয়া সহ অসামাজিক কাজ চলে। ফলে সমাজেও রাস্ট্রে অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। এ ধরনের কোন মেলার অনুমতি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে। এসময় উপস্থিত ছিলেন, ইমাম পরিষদের যুগ্ম  সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা আনোয়ারুল আযম , মোল্লা মিরাজুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হেকমত উল্লাহ মাদানী, ডক্টর মুফতি আব্দুর রহিম, মুফতি জিহাদুল  ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, জুলাই উদযাপন উপলক্ষ্যে গত বুধবার জিয়া হলের উম্মুক্ত প্রাঙ্গনে মাসব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে আবেদন করা হয়। আবেদনে সেখানে একটি জুলাই মঞ্চ,জুলাই কর্নধার, জুলাই প্রদর্শনী, বইয়ের দোকান, কিছু দেশিয় কুটি শিল্প ও সংস্কৃতি ও দেশিয় খাবারের দোকান থাকবে বলে উল্লেখ করা হয়। রবিবার আয়োজনের অনুমতির দাবিতে জেলা প্রশাসকের কক্ষে ৪ ঘন্টা অবস্থান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের একাংশ ও এমসিপি নেতারা। স্থানীয়রা জানান, প্রদর্শনী ও দোকান স্থাপনের কথা বলা হলেও সেখানে মেলার আয়োজন চলছে। মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মালিক রাসেল মিয়া এ নিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় মেলা বন্ধের দাবিতে ইমাম পরিষদের স্মারকলিপি

আপডেট সময় : ০৩:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫