ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

সাম্প্রদায়িক সম্প্রীতি ও উগ্রবাদ প্রতিরোধে উলিপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ এবং সমসাময়িক সামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের উলিপুরে।

সোমবার, ৭ জুলাই সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন উলিপুর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, খতিব, আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোনো জঙ্গি কার্যক্রম ইসলাম সমর্থন করে না।

প্রধান অতিথি ওসি জিল্লুর রহমান বলেন, “ইসলামের মৌলিক শিক্ষা হলো শান্তি ও মানবিকতা। ইমাম-মুসল্লিদের সচেতন ভূমিকার মাধ্যমেই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “উগ্রবাদ ও সন্ত্রাস দমনে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে সঠিক ধর্মীয় শিক্ষা দিতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উগ্রবাদ, গুজব, অপপ্রচার ও ধর্মীয় বিভেদ রোধে ইসলামিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাম্প্রদায়িক সম্প্রীতি ও উগ্রবাদ প্রতিরোধে উলিপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

আপডেট সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫