ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

তিস্তার গতি-প্রকৃতি উজানের দেশের ওপর নির্ভরশীল: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর গতি ও প্রকৃতি অনেকটাই নির্ভরশীল উজানের দেশের অবস্থার ওপর। তাই নদী রক্ষায় আমাদের কার্যকর কূটনৈতিক ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি বলেন, “তিস্তা যেহেতু আমাদের নদী, ভাটির দেশের জনগণ হিসেবে এ নদীর ওপর আমাদেরও অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ।”

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বাম তীরে পূর্ব সতর্কীকরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা প্রস্তুতে অক্টোবর পর্যন্ত সময় লাগবে। এরপর চীনের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন ও অর্থায়ন বিষয়ে দরকষাকষি শুরু হবে এবং চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, “২০১৬ সালে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার ভিত্তিতে তারা একটি প্রাথমিক পরিকল্পনা দেয়। তবে সেটি বাস্তবায়নে অগ্রগতি হয়নি। পরে দেশের জনগণের দাবির প্রেক্ষিতে তিস্তা নিয়ে নতুন করে একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। পরিকল্পনাটি যেন একতরফা না হয়, সেজন্য তিস্তা তীরবর্তী পাঁচটি স্থানে গণশুনানি আয়োজন করা হয়।”

“গণশুনানিগুলোতে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল,” যোগ করেন উপদেষ্টা। “মানুষ তাদের মতামত দিয়েছে, যা অন্তর্ভুক্ত করে পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে ডিজাইন চূড়ান্ত হবে। তখন প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করে চীনের সঙ্গে আলোচনা শুরু হবে।”

এ সময় সাংবাদিকরা নির্বাচন ও সহিংসতা নিয়ে প্রশ্ন করলেও তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, “আমি যে বিষয়ে এসেছি, সে বিষয়েই কথা বলবো।”

পরিদর্শনকালে রিজওয়ানা হাসানের সঙ্গে ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙন রোধে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিস্তার গতি-প্রকৃতি উজানের দেশের ওপর নির্ভরশীল: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫