ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীর বিশাল পথসভায় নাহিদ ইসলাম মুজিববাদ ও মুক্তিযোদ্ধা এক জিনিস নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন সবকিছু করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। মুজিববাদ ও মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস নয়।

আজ বৃহস্পতিবার ১৭ জুলাই বিকালে রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে নাহিদ ইসলাম উপরোক্ত কথা গুলো বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লীর হাতে তুলে দিয়ে তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। তার থেকেও বড় বিষয় এটি একটি ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু সাময়িকভাবে নিষিদ্ধ করেই আমরা আওয়ামী লীগের মোকাবিলা করতে পারবো না। আওয়ামী লীগকে আইনীভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে মোকাবিলা করতে হবে।

এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গে নাহিদ ইসলাম  বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে, ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারাদেশে, এতে মানুষ আর আমাদের পদযাত্রায় ও পথসভায় আসবে না। তারা যদি সশস্ত্র কায়দায় না আসতো তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ আমাদের সমাবেশে জমায়েত হতো। আমরা রাজপথে নেমেছি যে প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, সেই নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথ ছাড়ছি না।

সমাবেশে অন্যদের মধ্যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বক্তব্য রাখেন ।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেল ৫টায় রাজবাড়ী শহরের বড়পুল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দলটির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন।

পদযাত্রাটি শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়ে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ীর বিশাল পথসভায় নাহিদ ইসলাম মুজিববাদ ও মুক্তিযোদ্ধা এক জিনিস নয়

আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫