ফরিদপুরের কোমরপুরে জঙ্গলে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

রেজাউল করিম- ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে সড়কের পাশ থেকে জঙ্গলে ফেলে রাখা অবস্থায় পাওয়া যায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ। মরদেহটির হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজনের ও পুলিশের ধারণা মতে হয়তোবা সপ্তাহখানেক আগে এই যুবককে হত্যা করে মরদেহটি জঙ্গলে ফেলে দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উত্তর কোমরপুরের মোল্লাবাড়ি কুমার নদ সংলগ্ন এলাকার বাহিরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে এই মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।বাহিরদিয়া গ্রামের জঙ্গলটির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুঁজতে থাকে। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দেখা যায়, মরদেহটি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এসময় মরদেহের পরনেছিল কালো কোর্ট ও কালো প্যান্ট। এছাড়াও মরদেহটির তার হাত-পা রশি দিয়ে ও গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় উপুড় করা অবস্থায় উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা যুবকের বয়স অনুমান ৩৫ থেকে ৪০ হতে পারে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অন্তত আরোও সাত থেকে আট দিন আগে হত্যা করে মরদেহটি ফেলে রাখা হয়েছে জঙ্গলে।
মরদেহটি অর্ধগলিত থাকায় তার পরিচয় এখনো পাওয়া যায়নি।এ ব্যাপারে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।












