সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় গাছের মগডালে ঝুলে থাকা অ’জ্ঞাত ব্যক্তির ম’রদে’হটি কার??
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

বিপ্লব কুমার দাস।। নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে শহীদ মেম্বারের বাড়ির পাশে গাছের ডালে ঝুলে থাকা মরদেহটি অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি কার? আনুমানিক ৪০-৫০ ফুট গাছের ওপরে মগডালে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির ম’রদে’হ পাওয়া গেছে। আজ বেলা ১২ টার দিকে স্থানীয়রা বাগানের ভিতরে গাছের ডালে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধারের চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে লাশটি আরও ৫/৬ দিন আগের হতে পারে। কে বা কারা হত্যা করে অথবা কিভাবে ঘটনাটি ঘটলো এ নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
















