ফরিদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ
- আপডেট সময় : ০৭:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুর রহমান- বিশেষ প্রতিনিধি
ফরিদপুর সদর অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষানচর গ্রামে আজ ২৫.০৯.২৫ বৃহস্পতিবারে পানিতে ডুবে একই পরিবারের দাদী নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা স্থলে গিয়ে জানা যায় দিয়াজউদ্দিন মিয়ার স্ত্রী(৬৫) নদীতে গোসল করতে যায়। তার দুই নাতি সাইফুদ্দিনের ছেলে সোয়াদ(০৮বছর )ও তোতার ছেলে তাসিন(০৭বছর)দাদির অজান্তে গিয়ে পানিতে নামে। নদীতে স্রোতের কারণে দুইজনেই পানিতে ভেসে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিও স্রোতে ভেসে যায়। পরে ভাসমান অবস্থায় দাদি ও তোতার ছেলে তাসিনের লাশ পাওয়া গেলেও সাইফুদ্দিনের ছেলে ছোয়াদের লাশের কোন সন্ধান পাওয়া যায় নাই। আগামীকাল শুক্রবার পুনরায় উদ্ধারের কাজ করা হবে।জরূরী বিজ্ঞপ্তিঃ ফরিদপুর মহানগর প্রেস ক্লাব এ সদস্য সংগ্রহ চলছে ও দৈনিক ফরিদপুর মহানগর বার্তা’য় সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন ০১৭১১৯২৯৪৭৩























