ফরিদপুরে র্যাব-১০ এর অভিযানে ২১ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম – বিশেষ প্রতিনিধি (ফরিদপুর)
ফরিদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। (বুধবার১৫ অক্টোবর ২০২৫) গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবাইদা ফিলিং স্টেশন এলাকার সামনে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “গোল্ডেন লাইন” পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮২) থামিয়ে তল্লাশি করা হলে, আনুমানিক ৬ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১️⃣ মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা: মৃত মির্জা আলী মোল্লা এবং
২️⃣ শাহানাজ আক্তার (২৭), স্বামী: মোঃ জাহাঙ্গীর আলম; উভয়ের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানাধীন কুমিল্লাটিলা এলাকায়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।













