সংবাদ শিরোনাম ::
নর্থ চ্যানেলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

তুহিন
আলহামদুলিল্লাহ, জনাবা চৌধুরী নায়াব ইউসুফ আপার ডায়াবেটিস পরীক্ষা দিয়ে আজকের দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে রক্তে সুগার ও ইসিজি পরীক্ষা করা হয় এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
এ ক্যাম্পের সহযোগিতায় ছিলেন ডা. মোফাজ্জেল হোসেন চৌধুরী,
ব্যবস্থাপনা পরিচালক, আল-আকসা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার, আলিপুর, ফরিদপুর।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু রোগী ও সাধারণ মানুষ। এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরো সহজলভ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।




















