ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

নগরকান্দায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরকান্দা প্রতিনিধি :মো:নজরুল ইসলাম হিরু

দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহবানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, পৌরসভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ফরিদপুর জেলা, নগরকান্দা উপজেলা,তালমার মোড়ে আমিন উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০-১০-২৫ ইং) দুপুর ১ ঘটিকার সময় ডাক্তার মোঃ ফজলুল হক সাহেবের সভাপতিত্বে,ফিরোজ মোল্লা, রবিন ইসলাম,শওকত আলীর যৌথ সঞ্চালনায় এই জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে জনসভায় উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সাহেব, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল সাহেব,জাকের পার্টির জাতীয় স্থায়ী কমেটির সদস্য ফারাহ্ আমীর ফয়সল,ফরিদপুর সাংগঠনিক বিভাগ ২ এর সভাপতি ডাক্তার মোঃ ফজলুল হক সাহেব, সালথা উপজেলার জাকের পার্টি সভাপতি সরোয়ার হোসেন (বাচ্চু) সহ জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের
নেতা,কর্মী,সমর্থক,শুভাকাঙ্ক্ষী ও দাওয়াতি মেহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় ও ভাইস চেয়ারম্যান মহোদয় এ সময় দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালে বক্তব্য রাখেন।

জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দেশকে ঢেলে সাজাতে হবে। আর বাংলাদেশকে যদি সোনার বাংলায় রূপান্তর করতে হয় তাহলে প্রতিটি মানুষকে আগে সোনার মানুষে রূপান্তর করতে হবে। কেননা সৎ, জ্ঞানীগুনী মানুষ ছারা এদেশের মঙ্গল আনা সম্ভব না কখনো।জাকের পার্টি বিগত ৩৬ বছর ধরে বিশ্বওলি আদর্শে আদর্শিত হয়ে,সেই পথের পথিক হয়ে জাকের পার্টির প্রতিটি সদস্য আজ সোনার মানুষ হিসেবে গড়ে উঠেছে। জাকের পার্টির নেতাকর্মীগন ক্ষমতার লোভ নেই , চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, লুট হত্যার সাথে জড়িত নেই।
তিনি বলেন, ক্ষমতা আমাদের কাছে বড় না,দেশ আমাদের কাছে বড় , এজন্য আমাদের ষড়যন্ত্রের পথে যেতে হয় না। জাকের পার্টি একটি আদর্শের নাম, জাকের পার্টি ঐক্যর নাম, জাকের পার্টি জেহাদের নাম জাকের পার্টি সংগ্রামের নাম।

জাকের পার্টির ভাইস চেয়ারম্যান মহোদয় এ সময় জাতির উদ্দেশ্য বলেন জাকের পার্টি প্রতিটি নেতা কর্মী মজলুম,অসহায়,খেটা খাওয়া, গরীব, দুঃখি মানুষের জন্য কাজ করে যাচ্ছে কাজ করে যাবে।
এদেশের তরুণ প্রজন্মের মেরুদণ্ড কে খুব সু-পরিকল্পিত ভাবে ধংস করা হচ্ছে,এই ধংসের হাত থেকে জাকের পার্টি মাধ্যমে রক্ষা করতে হবে। কোটি-কোটি মানুষ আজ বুঝতে পেরেছে জাকের পার্টি উদ্দেশ্যে ও লক্ষ্যের সম্পর্কে। বাংলাদেশে গত ৫৪ বছরে নির্বাচন নামে যে ছলনা, প্রহসন, কেন্দ্র দখল, ক্ষমতা ও পেশিশক্তি প্রয়োগ করা, কালো টাকার ছরাছরি যে রাজনৈতিক ধারা চালু রয়েছে তা যদি সংস্কার করা না হয় যা তাহলে ২৫শে আগস্ট এর আগে এবং পরে একই চিত্র অর্থাৎ একই মুদ্রার এপিঠ ওপিঠ। নির্বাচন হবে উৎসবমুখর। জনগন তার পছন্দের প্রার্থীকে কোনো প্রকার ভয়ভীতি ছারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে।
তিনি বিশেষভাবে বলেন যদি নির্বাচনে কালো টাকার ছরাছরি,কেন্দ্রদখল, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রবেশ নষ্ট করা হয় তাহলে জাকের পার্টি ৩০০ আসন থেকে এককভাবে নির্বাচন প্রত্যাহার করবে।

জনসভা শেষে তালমার,,,,, মোড়ে জাকের পার্টি মূল দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর গন শান্তিপূর্ণ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে করে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫