ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

শিবচরে বিএনপি’র ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর গোলচত্তর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে মাদবরেরচর বিএনপি ও অঙ্গওসহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাদারীপুর -১( শিবচর ) বিএনপি’র সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান নূরুদ্দিন মোল্লা।
তিনি বলেন,
“বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ১৩ নভেম্বর জ্বালাও-পোড়াও রাস্তা অবরোধের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু শিবচরের বিএনপি’র নেতাকর্মীরা আমার নেতৃত্বে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছেন।”

তিনি আরও দাবি করেন বলেন,
“নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে চাইলে বিএনপি জনগণকে সাথে নিয়ে যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে। আগামী ১৬ নভেম্বর থেকে বিএনপি মাঠে থাকবে এবং ১৭ নভেম্বর স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে মাঠে থাকবে বিএনপি ও সাধারণ জনগণ, নামতে দেওয়া হবে না।”

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন,“১৯৭১ সালে রাষ্ট্রবিরোধী অবস্থানের পরও তাদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখনো তারা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। রাষ্ট্রে যাদের আইনি স্বীকৃতি নেই, তারা কিভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কথা বলে-এটি গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও সতর্ক করে বলেন“কোন ধরনের অরাজকতা বা ষড়যন্ত্র করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।

এছাড়া বক্তব্য রাখেন-
শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু,
যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাদবর,বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে-
জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার,
দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা,
স্বাধীন নির্বাচন কমিশন গঠন,
এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো নির্মাণ।

নেতারা শিবচরসহ মাদারীপুর জেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানস্থল বেলুন, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো ছিল অনুষ্ঠান। ব্যানারে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের ছবি ও ৩১ দফা কর্মসূচির নানা দিক তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে পুরো এলাকার উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিবচরের অন্যান্য ইউনিয়নেও ধারাবাহিকভাবে ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিবচরে বিএনপি’র ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫