ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

সদরপুরে ইজিবাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিবেদক

ফরিদপুরের সদরপুরে বেপরোয়া গতির ইজিবাইক দুর্ঘটনায় মাহফুজ মাতুব্বর (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে । ইজিবাইকের অপর ৫ যাত্রী কমবেশি আহত হয়েছে। আহত যাত্রীদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছে।

বুধবার ( ২৬ ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সদরপুর চন্দ্রপাড়া সড়কে সদরপুর মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের পুত্র এবং সে সদরপুর সরকারি কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মাহফুজ বাড়ি থেকে সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ইজিবাইকে উঠে। বেপরোয়া এবং দ্রুতগতির ইজিবাইকটি সদরপুর মহিলা কলেজের সামনে এলে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মাহফুজ অটোর নিচে পড়ে গিয়ে গুরতর আহত হয়। এবং অপর ৫ জন সামান্য আহত হয়। স্থানীয়দের সহায়তায় মাহফুজকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরপুরে ইজিবাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫