ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিবের মায়ের ইন্তেকাল স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর বিশিষ্ট মুরিদ মরহুম জহিরুল আলম বাচ্চুর সহধর্মিণী, গাউসুলআজম মাইজভাণ্ডারীর আদর্শবাহি সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদের মমতাময়ী মা গত ১৩ জুলাই রবিবার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৮বছর । মরহুমা সন্তান সন্ততিসহ বহু গুণগ্রাহী রেখে জান। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) । মরহুমার জানাজা উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় সংসদ, চট্টগ্রাম মহানগর, বিভিন্ন দায়রা আঞ্চলিক শাখাসহ,স্থানীয় সমাজ প্রতিনিধি নিকটাত্মীয় স্বজন। মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন জানাজার নামাজের ইমামতি করেন ও মাওলানা আবুল মনচুর মোনাজাত পরিচালনা করেন ।

খালিশপুরে ওএমএসর মালামাল বিক্রিতে বাধা, খাদ্য বিভাগের তদাকরি কর্মকর্তা লাঞ্চিত। মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : ওএমএসর চাল ও আটা বিক্রিকালে এক ডিলারের লোক আরেক ডিলার কতৃক হামলার শিকার হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে খালিশপুর পৌর সুপার মার্কেট সংলগ্ন ছাত্র নেতা শিমুলের বাসার নিচে একটি দোকানে এ ঘটনা ঘটে। সুত্র মতে ফুড কর্মকর্তা আ: হালিমের ডিও তে ওএমএসর মাল উত্তোলন করেন আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল। তিনি রবিবার সকাল থেকে ছাত্রদল নেতা শিমুলের বাড়ির নিচ তলায় একটি দোকান ভাড়া নিয়ে ওএমএসের মালামাল বিক্রি করা শুরু করেন। কিন্তু অপর ডিলার আওয়ামীলীগ নেতা মিরাজ তার দোকানের সামনে এসে মালামাল বিক্রি বন্ধ করতে বলেন। এসময় তিনি দোকানের কয়েকটি ছবি তোলেন। উপস্থিত খাদ্য বিভাগের তদারকি কর্মকর্তা কারন জিজ্ঞাসা করতে তাকে দোকান থেকে বের করে শারিরীক ভাবে লাঞ্চিত করেন মিরাজ। তিনি খাদ্য কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ১০ নং ওয়ার্ডে তিনি ছাড়া আর কেউ ওএমএসের মালামাল বিক্রি করতে পারবে না। এ খবর শুনে খাদ্য অফিসের ইন্সপেক্টর রাসেদ আল রিপন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন মিরাজ একেবারে সেধে সেধে গোলমাল করে। তিনি ফুড কর্মকর্তা আঃ হালিম ও ডিলার ওয়াহেদুলকে লাঞ্চিত করেছে। বিষয়টি পরে বিএনপি নেতারা এসে মিমাংসা করে বলে তিনি জানান।মিরাজ বলেন ঔই স্পটে হালিম এবং ওয়াহেদুল ওএমএসর মালামাল বিক্রি করছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্পটে এসে দেখা যায় ১০ বস্তা চাউলের জায়গায় আছে ৪ বস্তা আর ১০ বস্তা আটার জায়গায় আছে ২ বস্তা। আর বাকি মালামাল কোথায় গেল এ কথা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। স্পটে থাকা ডিলাররা ও খাদ্য কর্মকর্তারা পরস্পরের জোগসাজসে ওএমএস র মালামাল বাহিরে বিক্রি করে দেয়। এর প্রতিবাদ করা হয় মাত্র। তিনি আরো বলেন, ১০ নং ওয়ার্ডে ২৮ জন ডিলার লটারিতে অংশ নেয়। নিয়ম অনুযায়ী লটারিতে শাহারিয়া এন্টারপ্রাইজ প্রথম হলেও তার মাধ্যমে ওএমএস র মালামাল না দিয়ে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতাদের পরস্পরের যোগসাজশে মালামাল দেওয়া হয়। এবং বাহিরে বিক্রি করা হয়। তিনি বলেন, আমি কেউর সাথে গালমন্দ ও খারাপ আচরন করিনি। এ ব্যাপারে স্থানীয় জনগন তার সাথে ছিল বলে তিনি জানান।ছাত্রদল নেতা আবু সাকেহ শিমুল জানান, সকাল ১১ টার দিকে বাড়ির নিচে চেঁচামেচি শুনে বারান্দায় এসে দেখি অনেক লোকের ভিড়। আওয়ামী লীগ নেতা মিরাজ ওএমএসের চাল বিক্রেতাদের মধ্যে গালাগাল করছে। দোকানের ভিডিও করতে থাকে। ফুডের কর্মকর্তাদের দালাল, কত টাকা ঘুষ খেয়ছিস এসব কথা বলে চিৎকার করতে থাকে। এসময় ফুডের কর্মকর্তা কথা বলতে গেলে তাকে শারিরীক ভাবে মিরাজ লাঞ্চিত করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।

জনপ্রিয় সংবাদ

শোক সংবাদ

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬