ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

টেকনাফের শাহপরীতে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।শনিবার ১২ জুলাই রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ জুলাই শনিবার সকাল সাড়ে ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন বড় ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক উক্ত ইজি বাইকটি থামানোর সংকেত প্রদান করে। পরবর্তীতে ইজি বাইকটি তল্লাশী করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪শত টাকাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক!

আপডেট সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫