ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

পাত্রী দেখতে গিয়ে ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৫ যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৬৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাসঃ

বিয়ের পাত্রী দেখতে যাচ্ছিলেন একই পরিবারের সদস্যরা। কিন্তু কে জানতো এযাত্রাই ছিল তাদের জীবনের শেষ যাত্রা। কন্যার বাড়িতে পৌঁছে যাওয়ার আগেই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হন মহিলাসহ একই পরিবারের ৫ জন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। হতাহতদের উদ্ধার করেছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে চিকিৎসা কেন্দ্রে।

দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের গেরদা ইউনিয়নের কাফুরা রেল ক্রসিংয়ে। ঢাকাগামী ট্রেনের ধাক্কায় একই পরিবারের পাঁচজন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনায় এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রমতে জানা গেছে, নিহতদের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী। তাদের এক মেয়েও রয়েছেন এবং আহত হয়েছেন আরেক মেয়ে। তারা সবাই নারায়ণগঞ্জের ভুয়া বাড়ি এলাকায়।

হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামে এক তরুণী জানান, নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি থেকে সদরপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন বিয়ের জন্য মেয়ে দেখতে। তবে কার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী অসতর্কতায় (দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই) রেল ক্রসিং পার হচ্ছিল। ট্রেনের সিডিউল মোতাবেক ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের একটি ট্রেনের সাথে ধাক্কায় লাগে এবং দুর্ঘটনায় মাইক্রোবাস যাত্রীসহ পাশের খাদে পড়ে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

বিপ্লব কুমার দাস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাত্রী দেখতে গিয়ে ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৫ যাত্রী নিহত

আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫