ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সদরপুরে মসজিদের বারান্দায় চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন, ইমাম গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার,ফরিদপুর

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুহতামিম, ইমাম, মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতন,ধর্ষণের অভিযোগ রয়েছে ব্যপকহারে তেমনি এবারও লোমহর্ষক ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার
সদরপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আহাদকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদের বারান্দায় এই ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে তার মা এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, আব্দুল আহাদ (৪২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানীহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধারে এই এলাকায় ইমামতি করছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণ করার পর অভিযুক্ত ইমাম পালিয়েছিলেন কিন্তু পলাতক ওই ইমামকে বৃহস্পতিবার মধ্যরাতে ফরিদপুর সদরের কোতোয়ালি থানার গজারিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরপুরে মসজিদের বারান্দায় চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন, ইমাম গ্রেফতার

আপডেট সময় : ১১:০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫