ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

বোয়ালমারীতে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৪৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী সংবাদ দাতা)

চলমান ডেভিড হান্ট অভিযানে বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো শামীম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে দাদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে শামীম মোল্লাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর পাশের আলফাডাঙ্গা থানার একটি নাশকতা মামলায় শামীম মোল্লা কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

শামীম মোল্লা সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুর রহমানের আস্থা ভাজন হিসেবে রাজনীতির মাঠে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বোয়ালমারী থানার ওসি জনাব মাহামুদুল হাসান বলেন, নাশকতা মামলায় শামীম মোল্লা কে গ্রেফতার করা হয়েছে। মামলাটি আলফাডাঙ্গা থানায় হওয়ায় তাকে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।

গ্রেফতারের পর নাশকতার ওই মামলায় শামীম মোল্লা কে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি জনাব হারুনুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালমারীতে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫