ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

দশ,, বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়ী গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পেশায় মুরগী ব্যবসায়ী।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুর নানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫২) কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সরকার পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের আন্দারমানিক পশ্চিমপাড়া (এফডিসি গেট) এলাকার মোকলেছুর রহমানের বাড়িতে ভাড়া থেকে মুরগীর ব্যবসা করতেন।

শিশুর পরিবারের সদস্য ও মামলার অভিযোগে জানা যায়, কালিয়াকৈরের আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানে সোমবার দুপুরে মুরগী ক্রয় করতে যায় ১০ বছরের এক মেয়ে শিশু। এসময় মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই শিশুর ডাকা-চিৎকারে আশপাশের মুরুব্বি এবং যুব-সমাজ এগিয়ে এসে রফিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দশ,, বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়ী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৩:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫