ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ডিগবাজি দিয়েই চলেছেন শাহ জাফর ৮ বার দল পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিগবাজি দিয়েই চলেছেন শাহ জাফর ৮ বার দল পরিবর্তন

সেক মোহাম্মদ আফজাল 

বিশেষ প্রতিবেদক 

ফরিদপুর – ১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী)  আসনের  সাবেক সংসদ সদস্য  শাহ মোহাম্মদ আবু জাফর একের পর এক দল পরিবর্তন করে চলেছেন  সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। এ নিয়ে তিনি আটবার দল পরিবর্তন করলেন।সর্বশেষ বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থেকে পদত্যাগ করে জনতার পার্টি বাংলাদেশে যোগদান করেন তিনি।শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশে যোগ দেন শাহ্ মোহাম্মদ আবু জাফর।তাকে পার্টির উপদেষ্টা পদ দেওয়া হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সরাসরি সহযোগিতায় গঠিত বিএনএম-এ যোগ দিয়ে নোঙর মার্কা প্রতীকে অংশ নেন শাহ্ মোহাম্মদ আবু জাফর।কিন্তু বিপুল ভোটে পরাজিত শুধু নন তার জামানতও বাজেয়াপ্ত হয় এবং তিনি তৃতীয় স্থান পান। বিএনএমে যোগ দিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ ছাড়েন তিনি।ওই সময় বিএনপি নেতৃত্বের সমালোচনা করে নেতিবাচক অনেক মন্তব্যও করেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে শাহ্ মোহাম্মদ আবু জাফর সুনাম কুড়ালেও বার বার দল পরিবর্তন করে তিনি ডিগবাজ হিসেবেই পরিচিত। আওয়ামী লীগের রাজনীতি দিয়ে শুরু করে পরবর্তীতে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল, এরপরে বাকশালের সরদার আমজাদ গ্রুপে যোগ দেন শাহ জাফর। ১৯৭৯ ও ১৯৮৬ সালে নৌকা মার্কা নিয়ে এমপি হন। নৌকা মার্কার এমপি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের ভোটারবিহীন নির্বাচনেও এমপি হয়েছেন শাহ্ জাফর। তিনি জাতীয় পার্টিতে পর্যায়ক্রমে সাংগঠনিক সম্পাদক, ভাইস চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্যদের দায়িত্বও পালন করেন। ছিলেন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি। এরপর জাতীয় পার্টি নাজিউর এ যোগ দেন এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদপুর-১ আসনে নির্বাচন করে পরাজিত হন।  নির্বাচনের পর জাতীয় পার্টি ছেড়ে যোগ দেন বিএনপিতে। ২০০৫ সালে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অল্প কিছুদিনের জন্য এমপি নির্বাচিত হন শাহ জাফর । ১/১১ তে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির সংস্কারপন্থিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। ২০০৮ ও ২০১৮ তেও ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শাহ্ জাফর। বিএনপি তাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্যও করে। তবে ২০২৩ সালে বিএনপি ছেড়ে দেন শাহ্ জাফর। বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট-এমবিএম এ যোগ দেন এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ।জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছে তখন নতুন নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে ফ্যাসিস্টের সহায়তাকারীর পুনর্বাসন বিস্ময়কর !

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিগবাজি দিয়েই চলেছেন শাহ জাফর ৮ বার দল পরিবর্তন

আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫