ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

রাজবাড়ী জেলার অন্তর্গত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া কবরস্থান শহীদ সাগর ,পরিবারের আপত্তিতে শহীদ সাগরের লাশ তোলা হয়নি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজাদ তালুকদার বিশেষ প্রতিনিধি রাজবাড়ী জেলা

০৭/০৫/২০৩৫ ইং তারিখ, রাজবাড়ী: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাগর আহমেদের মৃত্যুর ১০ মাস পর আদালতের নির্দেশে তার লাশ উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবার ও স্থানীয়দের আপত্তির কারণে তা স্থগিত করা হয়েছে। লাশ উত্তোলনের সম্মতি না দেওয়ায় ফিরে যান ম্যাজিস্ট্রেট।

বুধবার (৭ মে) সকালে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সজল কুমার সোম, মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই রাশেদুল ইসলাম, মামলার বাদী সাগরের চাচাত ভাই সাইফুল ইসলাম ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত হোন সাগরের কবরস্থান রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে।

সেখানে লাশ উত্তোলনের খবর পেয়ে ছুঁটে আসেন শহীদ সাগরের বাবা তোফাজ্জেল হোসেন, মা গোলাপী বেগম এবং স্থানীয়রা। এ সময় কবরস্থানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সাগরের বাবা-মা ও স্বজনরা। সাগরের পরিবার, মামলার বাদী ও স্থানীয়দের আপত্তির কারণে লাশ উত্তোলন না করে কবরস্থান ত্যাগ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে সাগরের লাশ উত্তোলন করার জন্য ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে তিনি ঢাকা থেকে কবরস্থলে এসেছিলেন। কিন্তু পরিবার, মামলার বাদী ও স্থানীয়দের আপত্তির কারণে লাশ উত্তোলন করা সম্ভব হয়নি। যার কারণে ফিরে যেতে হচ্ছে তাকে। বিষয়টি বিজ্ঞ আদালতকে দ্রুত অবগত করবেন তিনি।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানান, ১০ এপ্রিল সাগরের লাশ উত্তোলনের একটি নির্দেশনা পান তিনি। সেই নির্দেশনা পালন করতে তিনি গিয়েছিলেন। সাগরের বাবা-মা ও মামলার বাদী লাশ উত্তোলন না করার জন্য আবেদন করেছেন। পরিবারের সদস্যদের সম্মতি না পাওয়ার কারণে লাশ উত্তোলন না করেই ফিরে যাচ্ছেন। বিষয়টি তিনি আদালতকে জানাবেন।

মামলার বাদী সাইফুল ইসলাম জানান, ইসলাম ধর্ম অনুযায়ী লাশ উত্তোলন করা উচিত না। তাই তিনি ও সাগরের বাবা-মা লাশ উত্তোলন না করার আপত্তি জানিয়ে আবেদন করেছেন। স্থানীয়রাও চাননা সাগরের লাশ উত্তোলন করা হোক।

সাগরের বাবা তোফাজ্জেল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের লাশ কবর থেকে তোলার আগে আমাকে কবরে শুইয়ে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ী জেলার অন্তর্গত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া কবরস্থান শহীদ সাগর ,পরিবারের আপত্তিতে শহীদ সাগরের লাশ তোলা হয়নি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫