ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

সালথায় যুবলীগ নেতার ভাই গ্রেপ্তার, এক ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের নেতার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাচান সালথা থেকে:

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মো. কবির মোল্যা (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের ঠিক এক ঘণ্টা পর, তার সমর্থকরা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার দিকে মাঝারদিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বাবলু মাতুব্বর (৫৫) একই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই।

এর আগে বিকেল ৩টার দিকে পুলিশ ইউপি সদস্য কবির মোল্যাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্যার ছোট ভাই। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বর বলেন, “আমার ভাই বাবলুর কোনো রাজনীতি নেই, কোনো বিরোধ নেই। অথচ আমার ভাইকে শুধু প্রতিহিংসা থেকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সালথায় যুবলীগ নেতার ভাই গ্রেপ্তার, এক ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের নেতার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫