ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিনারের তাণ্ডবে বিএনপি নেতা আরিফ খন্দকার অতিষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

Oplus_131106

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – বিশেষ প্রতিনিধি

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মাচ্চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুয়ারপুর গ্রামে আওয়ামী লীগ নেতা জাবির সাফির তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ট হয়ে গেছে। জানা যায় কয়েক বছর পূর্বে জোরপূর্বক একটি বাংলো বাড়ি নির্মাণ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সদস্য জাবির সাফি দিনার। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দুই বছর পূর্বে ফরিদপুর পৌর শাখা আওয়ামী লীগের সদস্য জাবির সাফি দিনার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জোরপূর্বক রেজা খন্দকারের বসতবাড়ির সামনে একটি বাংলো বাড়ি নির্মাণ করেন এবং বাংলো বাড়িটি শহরের অদূরে নিরিবিলি পরিবেশে অবস্থিত হওয়ার কারণে দিনার তার দলবল নিয়ে প্রায়ই সেখানে অবাধে আড্ডা করেন এবং নিয়মিত ভাবেই সেখানে তার দলবল ও সাঙ্গপাঙ্গরা রাতভর মাদক ও নারী নিয়ে আসর করেন। স্থানীয়রা আরো জানান আমাদের শান্ত সুন্দর এলাকাটিকে জাবির সাফি দিনার ও তার লোকজন এমন অনৈতিক আড্ডার কারণে গ্রামের পরিবেশ নষ্ট করছেন। এ সময় প্রতিবেশী মহিলা মনি বেগম বলেন- আমার সন্তানের বয়স মাত্র ৭ বছর ওর বাবা সিগারেট খায় না অথচ আমার সন্তান এখন মদের বোতল চিনে ফেলেছে এর মূল কারণ এই দিনার। সরেজমিনে গিয়ে দেখা যায় জাবির সাফি দিনারের এটি বসতবাড়ি নয়, এটি একটি প্রমোদ ভিলা, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মাদক সেবনের বিভিন্ন ব্যবহৃত সরঞ্জাম আর ঘরের ফার্নিচার বলতে একটি বিছানা বিহীন খাট ও একটি টিভির খালি বাক্স, সেখানে কোন শৌচাগার বা রান্নাঘর নেই আরো দেখা যায় বাংলো বাড়িটির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আনা খাবারের খালি প্যাকেট। দিনারের বাংলো বাড়িটির খবর জানার জন্য স্থানীয় মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সির সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান দিনারের বাড়ি আলিপুরে কিন্তু এখানে তার একটি বাংলো বাড়ি আছে, লোক মুখে শুনেছি এখানে রাতে প্রায়ই আড্ডা হয়। সাংবাদিকদের সাথে আলাপকালে রেজা খন্দকার ও তার পুত্র আরিফ খন্দকার জানান, রাজউকের সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম স্বৈরাচার শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এর আপন আত্মীয় এবং দিনারের আপন ছোট বোন জামাই।দিনার তাদের সাথে একটি ছবি তুলে ভাইরাল করে এবং সকলকে তাদের ভয় ভীতি দেখায় এমনকি আমার নির্মাণ করা মসজিদ থেকে আমাকে বের করে দেয় আবার স্থানীয়ভাবে ফরিদপুরের আওয়ামী লীগ করার কারণে ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সব সময় দিনারকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে,আর সে কারণেই দিনারের অত্যাচারের দৌরাত্ম বেড়েছে এই এলাকাতে খুব বেশি। এ সময় আরিফ খন্দকার আরো জানান যদিও ফ্যাসিবাদী দলের সকলেই পলাতক কিন্তু দিনার এবং তার লোকজন এখনও প্রায়ই এখানেই এই বাংলো বাড়িতে এসে রাতে মাদক ও নারীর রমরমা আড্ডা করে। খন্দকার আরিফ জানান শেখ জুয়েলের আত্মীয় শেখ শাহিনুল ইসলাম দিনারের আপন ছোট বোন জামাই, যিনি স্বৈরাচার হাসিনার সাথে রাজউক পূর্বাচলের ১০ কাঠা প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতি মামলার ১৫ নং পলাতক আসামি। এবং সে সময় আরিফ খন্দকার সাংবাদিকদের কিছু ছবি দেখান যেখানে দেখা যায় ফরিদপুর পৌর আওয়ামী লীগের সদস্য জাবির সাফি দিনার শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এবং শেখ হাসিনার পিএস গাজী হাফিজুর রহমান লিপুর খুবই ঘনিষ্ঠজন। অনুসন্ধানে আরও জানা যায়, রেজা খন্দকার ও জাবির সাফি দিনার পরস্পর আত্মীয় এবং তাদের মধ্যে বেশ কিছুদিন যাবৎ বৈরী সম্পর্ক বিরাজ করছে এবং তাদের মধ্যে সম্প্রতি বাংলো বাড়ি নিয়ে ঝামেলা হলে ফরিদপুর কোতয়ালী থানার এসআই সাইফুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কিছু মালামাল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেন। এছাড়াও দিনারের সাঙ্গোপাঙ্গ লোক জনেরা বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিনারের তাণ্ডবে বিএনপি নেতা আরিফ খন্দকার অতিষ্ট

আপডেট সময় : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫