ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৭০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীদের উপর দমন-পীড়ন, জমি দখল, মিথ্যা মামলা ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সংগঠন।
আজ (১৯ জুন) বিকাল ৪ টায় চিতারবাজারে দাদপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাদপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সংগঠন অভিযোগ করে বলেন, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন বিশ্বাসের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে রাজনৈতিকভাবে দাদপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সংগঠন নির্যাতনের শিকার হয়ে আসছে। শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণেই এই নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের।
বোয়ালমারী উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক বিশ্বাস বলেন, “আমার পরিবারের শতবর্ষের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছেন আমিন বিশ্বাস। মোবারকদিয়া মৌজার ৩৮৬ নম্বর দাগের ২৯ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ জমি তিনি জবরদখল করেন। বাজিতপুর মৌজার ৩৫ নম্বর দাগের আরও একাংশ এবং আমাদের বাড়ির পাশে ২৮৭ নম্বর দাগের জমিও দখলে নেন।”
তিনি আরও বলেন, এসব জমির উপর আদালত ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে দখল বজায় রেখেছেন এবং সেখানে অবৈধ নির্মাণ কাজ চালিয়েছেন। এ বিষয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি বলেও অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালিমুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক বকুল, পল্টন থানা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম জাকু, ফরিদপুর মহানগর ওলামা দলের আহ্বায়ক মো. আকরামুজ্জামান দাদপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
যুবদল নেতা সালিমুল হক বলেন, “আমিন বিশ্বাস ও তার সন্ত্রাসী বাহিনীর দাপটে আমাদের পরিবার এলাকা ছাড়া হয়েছে। আমরা রাত কাটিয়েছি মাঠে, আমার ভাই দেশের বাইরে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে।” তিনি অভিযোগ করেন, থানা পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি, ফলে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
বক্তারা বলেন, সম্প্রতি কিছু দিন আগে তিনি সাংবাদিক এনে তাদের দিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করে বিএনপির নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন আওয়ামীলীগ নেতা আমিন বিশ্বাস।
পল্টন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম জাকু বলেন, “তিনি (আমিন বিশ্বাস) দাবি করছেন বিএনপি তার নামে মামলা দিয়েছে, তিনি নাকি হামলার আসামি। যদি তাই হয়, তাহলে প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না কেন? আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”
মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে দখলকৃত সম্পত্তি ফিরিয়ে দিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে মো : আমিন বিশ্বাস এর সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, আমি কারো জায়গা জমি দখল করি নাই, আমার জমিই তারা দখল করে রেখেছে। তাদের সুদিন ফিরে এসেছে, তারা মানববন্ধন করছে সংবাদ সম্মেলন করছে। আমার জায়গাতে আমি আছি, আমি কারো জায়গা দখল করি নাই। আমি সাত শতাংশ জায়গা কিনেছি এক শতাংশ দখলে আছি। আমি দীর্ঘ ২৩ বছর যাবত বিদেশে ছিলাম, আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। সাড়ে চার বছর যাবত দেশে এসেছি, ছোট একটা কাপড়ের দোকানে গার্মেন্টস করে দিন যাপন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫