সংবাদ শিরোনাম ::
জুলাই-আগস্ট আন্দোলন: এক সোনালি স্মৃতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

সজল আহমেদ (সিলেট সদর প্রতিনিধি)
সময়টা ছিল উত্তাল, আর হৃদয়ে ছিল অদম্য এক স্বপ্ন—পরিবর্তনের।জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা যারা রাজপথে ছিলাম, তারা প্রত্যেকে একটি লক্ষ্যকে ধারণ করেছিলাম—সত্য, ন্যায় আর অধিকার প্রতিষ্ঠা।আমি এখনো স্পষ্ট মনে করতে পারি সেই দিনের কথা, যখন সূর্যের প্রখর তাপও আমাদের থামাতে পারেনি। স্লোগান, মিছিল, আর জনতার ঢল—সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্য।আমরা শুধু একটি দাবির পেছনে ছুটিনি, আমরা ছুটেছিলাম ভবিষ্যতের একটি নির্মাণে, যেখানে মানুষ পাবে কথা বলার অধিকার, ন্যায়ের নিশ্চয়তা।
জুলাই আর আগস্টের সেই দিনগুলো কেবলই আন্দোলন ছিল না, ছিল আত্মত্যাগ, সহমর্মিতা এবং অজস্র গল্পের জন্ম।আজ যখন পেছনে ফিরে তাকাই, তখন গর্বে বুক ভরে ওঠে—আমি ছিলাম সেই ইতিহাসের অংশ, যে ইতিহাস আজও তরুণদের প্রেরণা দেয়।
















