ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

খুলনায় সাড়ে ৫ ঘন্টা পর হাত, পা বাঁধা অবস্থায় অপহ্নত খাদ্য কর্মকর্তা উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় অপহরনের সাড়ে ৫ ঘন্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত,পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। অপহ্নত সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নং ঘাটে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে রোববার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরনকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। অপহরনের পর পরিবারের কাছে মুক্তিপন দাবি করে চক্রটি। এঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ দেন। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতংকিত হয়ে অপহরনকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয় মাঠে হাত,পা এবং চোখ বেধে ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়। থানায় এনে তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, অপহরনকারীরা চাঁদা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে বিকাশে কিছু টাকা পরিশোধ করা হয়।  বিকাশের সেই এজেন্টকেও আটক করেছে পুলিশ। খুলনা জেলার তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন,রাত সাড়ে ১২ টার দিকে তেরখাদা থানা পুলিশের সহায়তায় খুলনা থানা পুলিশ ঔই ব্যক্তিকে উদ্ধার করে। কি কারনে তাকে অপহরন করা হয়েছিল তিনি সঠিকভাবে বলতে পারেননি। প্রসঙ্গত, ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার অপহরনের পর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, সন্ধ্যা ৭ টার দিকে রেজা ও বাবু মন্ডল নামের দুই ব্যক্তি সহ আরও তিনজনকে সাথে নিয়ে আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ  লাগিয়ে মারতে মারতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এসময় তারা নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দেয়।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় সাড়ে ৫ ঘন্টা পর হাত, পা বাঁধা অবস্থায় অপহ্নত খাদ্য কর্মকর্তা উদ্ধার।

আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫