ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু হতাহত: নিহত ১ জন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং মহানন্দা এক্সপ্রেসের ৩ টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় একজন বয়স্ক ব্যাক্তি নিহত হয়েছেন যার নাম পরিচয় জানাযায়নি। ১৪ জুলাই রাত ৮ টার দিকে আফিলগেট রেল ক্রসিং এ ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে রেলক্রসিং এ এর গেটম্যান না থাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনার পর গেটম্যান পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মঙ্গলবার রাত ৮ টার দিকে আফিলগেট রেল ক্রসিংয়ে আসলে টেল ক্রসিংয়ের গেটম্যান গেট বন্ধ না করায় একটি ট্রাক রেললাইনের উপরে উঠে পড়লে ট্রেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক মুর্ছে যায় ও ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানিয়েছে ঘটনার পর ট্রেন এবং ট্রাক ড্রাইভারকে খুজে পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় একাধিক সুত্র জানায়, দুর্ঘটনায় একজন নিহত এবং বহু ট্রেনের যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে এবং খুলনা – যশোর রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, আফিলগেট রেল ক্রসিং একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং।  কর্তব্যরত গেটম্যান দায়িত্ব অবহেলার কারনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। তবে  ফায়ার সার্ভিসের তরফ থেকে এ ঘটনায় হতাহতের সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু হতাহত: নিহত ১ জন।

আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫