ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফ্যাসিস্ট আ’লীগমুক্ত বাংলাদেশ বিনিমার্ণের দায়িত্ব তরুণ প্রজন্মের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি এম আজাদ বিশেষ প্রতিনিধি 

১৭/০৭/২০২৫ ইং রাজবাড়ী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা হয়ত মারা যাব, আমাদেরকে গুলি করে হয়ত মেরে ফেলতে পারে কিন্তু ভাইয়েরা ফ্যাসিস্ট আওয়ামীলীগমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব নিতে হবে এই তরুণ প্রজন্মকে। রাজবাড়ীর তরুণ সমাজকে তাদের কাঁধে এই দায়িত্বভার তুলে নিতে হবে।

দেশ গড়ার প্রত্যয় নিয়ে সারাদেশে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকালে আসেন রাজবাড়ীতে। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গতকাল ঠিক এই সময়ে একটি দল গত ১১ মাস গর্তে ছিলেন। তারা অপেক্ষা করছিলেন কখন আমরা মারা যাব। আবার আরেক দল যারা জ্ঞানপাপী, বুদ্ধিপাপী তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় আমাদের ওপর যে হামলা হয়েছে তার বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তারা মনে করেছিল নাহিদ, সারজিত, আক্তার, হাসনাত, নাসির মনে হয় এগুলো একটা নাম।

তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই তা থেমে যাবে। আবু সাঈদের মৃত্যুর পর প্রত্যেক মানুষই আবার আবু সাঈদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে জন্ম নিবে।

সমাবেশে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ বলেন, আপনারা দেখেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগ আমাদের ওপর কিভাবে সশস্ত্র হামলা চালিয়েছে। এ সমস্ত হামলা যেন আর বাংলাদেশের কোন জনগণের ওপর না হয় তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামিতে ফ্যাসিস্টবিরোধী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে।

তারা আরো বলেন, পথ অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে ইতিহাস তখন বদলায়। আমাদের রাজনৈতিক কোন দল গঠন করার ইচ্ছা ছিলনা। কিন্তু আমরা বাধ্য হয়েছি। আ’লীগ মুক্ত বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

রাজবাড়ী শহরের ১ নং রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে আয়োজিত জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম. সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ্, উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ন মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, মূখ্য সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো: আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্যাসিস্ট আ’লীগমুক্ত বাংলাদেশ বিনিমার্ণের দায়িত্ব তরুণ প্রজন্মের

আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫