ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

বালিয়াকান্দিতে রফিকুল ইসলাম কৃষি অফিসার হিসেবে যোগদানের পর ঘটেছে নীরব কৃষি বিপ্লব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  

দেশের অর্থনীতির বড় অংশ কৃষি নির্ভর। সরকারের বিভিন্ন উদ্যোগে আরও বিকশিত হচ্ছে এই খাত। হচ্ছে আধুনিকায়ন। এর ফলে উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘটছে নীরব কৃষি বিপ্লব।

স্বাচ্ছন্দ্য, অনায়াস উদ্দীপনা, উদ্যম ও শক্তি নিয়ে দিনরাত মাঠে পরিশ্রম করে অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন কৃষকরা। এতে কৃষি বিপ্লবে আসছে গতিশীলতা। তৃণমূল অর্থনীতির কাঠামো মজবুতের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে এই কৃষি।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, দেশে কৃষি কর্মকাণ্ডে এসেছে বিরাট গতিশীলতা। বিভিন্নস্থানে এখন এক জমিতে চার ফসলী শস্য আবাদের চেষ্টা চলছে। জোর দেওয়া হয়েছে শস্যের নিবিড়তা বৃদ্ধিতে। সে জন্য সাথী ফসল উৎপাদনের ব্যাপারে জোর দেওয়া হয়েছে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে।

সার্বিক কৃষি পরিসংখ্যান অনুযায়ী বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নেই ধান, গম, ভুট্টাসহ মোট খাদ্যশস্য উৎপাদনে দেশের মধ্যে একটি অবস্থান তৈরী করে নিয়েছে। একই জমিতে পেঁয়াজ, রসুন, মশুরি, মটরসহ বছরে একাধিক ফসল চাষে দেশের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে আমাদের উপজেলা।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের অভিমত, মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, মনিটরিং ও মূল্যায়ন, কৃষি পুনর্বাসন কর্মসূচি প্রণয়ন, উপকরণের চাহিদা পূরণ ও মনিটরিং আরও জোরদার করতে হবে। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর, বহরপুর, নবাবপুর, জঙ্গল, নারুয়া, বালিয়াকান্দি ও জামালপুর ইউনিয়নে বেশ কয়েকটি ব্লক রয়েছে। সবখানে সমানতালে জোরদার হলে আরও বহুগুণে বেড়ে যাবে কৃষি উৎপাদন।

এসকল বহুমুখী প্রকল্পে বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় বেশকিছু অনাবাদী জমি আবাদের আওতায় এসেছে। বোরো, রোপা, আউশ, আমন, পাট, রবিশস্য ও সবজিসহ সব ফসলের আবাদ ও উৎপাদন বেড়েছে গেছে। মানুষ এক ইঞ্চি জমিও ফেলে রাখছে না। বাড়ির উঠানে, আনাচে কানাচে সবজি উৎপাদন হচ্ছে মাঠের বাইরেও। কৃষকের পাশাপাশি কৃষকের গৃহিণীরাও এখন পুরাদমে কৃষি উৎপাদনে সময় ব্যয় করছেন বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায়।

কৃষি অফিসার রফিকুল ইসলামের বক্তব্য  কৃষিখাতে সরকারের বহুমুখী পদক্ষেপে দেশে কৃষিজাত আয় ক্রমাগতভাবে বাড়ছে। কৃষিতে আসছে অভাবনীয় সাফল্য। তবে কৃষকের স্বার্থে কৃষিপণ্যের বাজারজাতকরণ সহজ ও উপযুক্ত মূল্যপ্রাপ্তির নিশ্চয়তা দেওয়াসহ সমস্যাদির সমাধান হলে কৃষিতে শতভাগ সাফল্য আনা সম্ভব।

এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে কৃষি অফিসার  বলেছেন, বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে প্রতি বিঘা জমিতে ২৫ মনের অধিক ধান আবাদ সম্ভব হচ্ছে। নতুন নতুন জাত মাঠে ছড়িয়ে দিতে কৃষি বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। কৃষিতে সরকার অর্থ বরাদ্দ দিয়ে কৃষিতে এই বিপ্লব ঘটিয়ে চলেছেন।

এ বিষয়ে কৃষি অফিসার আরও বলেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এই খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই দেশের কৃষিখাতের উন্নয়নে নানামুখী পরিকল্পনা করছেন বর্তমান সরকার। বর্তমানে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম যোগদানের পর সেই পথ অনুসরণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়ে চলেছেন প্রান্তিক কৃষক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দিতে রফিকুল ইসলাম কৃষি অফিসার হিসেবে যোগদানের পর ঘটেছে নীরব কৃষি বিপ্লব

আপডেট সময় : ০৮:১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫