সদরপুরে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত
- আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
রাস্তা পার হতে গিয়ে ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আবদুল্লাহ ভাংগা থানার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের মাসুদ মল্লিকের পুত্র বলে জানা গেছে।বুধবার (২৩ জুলাই) ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷নিহতের পিতা মাসুদ মল্লিক বলেন, সকাল ৯ টার সময় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার শিশু পুত্র আব্দুল্লাহ্ রাস্তা পার হতে গেলে পিছন দিক থেকে ব্যাটারীচালিত অটোরিকশা তাকে সজোড়ে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। নিহত আবদুল্লাহ মজুমদার বাজার এলাকায় মোহাম্মাদীয়া আরাবিয়া নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার নূরানী বিভাগের ২য় শ্রেনীর ছাত্র ছিল বলে জানা গেছে। এঘটনায় মাদ্রাসার ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।কৃষ্ণপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম নুরু বলেন, মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনা করে, মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটে। তাদের নিরাপত্তার জন্য মাদ্রাসার সামনের রাস্তায় একটি স্পীড ব্রেকার জরুরী দরকার।ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, শিশু নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।
শিমুল তালুকদার
সদরপুর( ফরিদপুর) প্রতিনিধি
মোবাইল-০১৭১৯১০৩৬১৫
তাং-২৩-০৭-২৫ ইং
























