ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বালিয়াকান্দি থানা পুলিশের সফল অভিযান, আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সফল অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার ২৩ জুলাই রাতে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা (মোল্লাপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) এবং জামালপুর গ্রামের ওয়াজেদ মৃধার ছেলে রাশেদুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে লক্ষণদিয়া গ্রামের রমেশ চন্দ্র সরকারের (৭১) বাড়িতে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ধারালো অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয় তারা। এ সময় মুখ গামছা দিয়ে বাঁধা ও খালি পায়ে থাকা ডাকাতরা আতঙ্ক ছড়াতে পটকাবাজি ফাটিয়ে পালিয়ে যায়। পরদিন রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মোঃ জামাল উদ্দিন জানান, মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। অভিযানে সরাসরি জড়িত দুই ডাকাতকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দি থানা পুলিশের সফল অভিযান, আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫