ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

কুয়েটের নবাগত উপাচার্য মাকসুদ হেলালীর যোগদান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ( অব:) ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন। এর আগে বিকাল ৪ টায় তিনি কুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করেন। এর পর বিভিন্ন দপ্তরে খোজ খবর নেন। আজ শনিবার থেকে তিনি  নিয়মিত অফিস করবেন। । প্রসঙ্গত, ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাস্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩- এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারন করে সরকার। পরবর্তীতে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মোঃ মাকসুদ হেলালী আয়ারল্যান্ড এর ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে ১৯৮৪ সালে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে যোগদান করেন। অতপর ২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণ করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল  ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ( গবেষণা সম্প্রসারন)  সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার ২৯ টি গবেষণা প্রবন্ধ দেশেও বিদেশের উল্লেখ যোগ্য জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুয়েটের নবাগত উপাচার্য মাকসুদ হেলালীর যোগদান।

আপডেট সময় : ০৩:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫