ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনাতে তিন দিনের ” সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা ” বিষয়ক প্রশিক্ষণের সমাপনি হয়েছে। আজ ৩০ জুলাই বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়। ইউনেস্কো – আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ায়। সাংবাদিকরা সর্বদা ঝুঁকির মধ্যে কাজ করেন। প্রশিক্ষণটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উপকারে আসবে। তিনি আরো জানান, নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্যর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের খেয়াল রাখতে হবে তাদের প্রতিবেদনের কারনে নিরাপদ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।  প্রত্যেকেই যার যার সীমারেখা মেনে আমরা যদি কাজ করি এবং অপরকে কাজ করার সুযোগ দেয়, তাহলে সমাজ বদলে যাবে। তিনদিনের প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্ক খুলনার সমন্বয়কারী দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন।

আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫