ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৭৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের তেলের পাম্প সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোরে শেষ হয় । র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রদল নেতা ও সাবেক জিএস ফিরোজ কবির কাজল, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু, উলিপুর পৌর কৃষক দলের নেতা দেওয়ান সরোয়ার, উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেদ আলী, গুনাইগাছ ইউনিয়ন কৃষক দলের নেতা ওবায়দুর রহমান, জেলা কৃষক দলের সিনিয়র সদস্য সচিব ওবায়দুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হোসেন, উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু রায়হান বুলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফিরোজ কবির কাজল ও আবু জাফর সোহেল রানা। তারা বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের সংগ্রামের প্রেরণা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

বক্তারা আরও বলেন, এই বিজয় র‍্যালি সরকারের অবিচার-অবহেলার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ, এবং জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালি

আপডেট সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫