ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী ,রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ  উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪  টায় গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্বরে  জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতা ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড মোঃ আসলাম মিয়ার নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়। মিছিলটি গোয়ালন্দ মোড় এলাকা প্রদিক্ষণ করে ৷ মিছিলে  নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। দুপুর গড়াতেই সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্বর বিপুল সংখ্যক  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

এসময় ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্যের সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক মিয়া, জেলা বিএনপির আহবায়ক এ্যাড লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দল নেতা  জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড মোঃ আসলাম মিয়া,  রাজবাড়ী জেলা ছাত্র দলের আহবায়ক  আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

আনন্দ র‍্যালীর শুরু হওয়ার আগে রাজবাড়ী -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড মোঃ আসলাম মিয়া বলেন , গতবছর  আজকের এই দিনে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে বাংলার  জনগন মুক্তি পেয়েছে, মানুষের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন জনগনের  ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে আহবান করবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচীত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক। তিনি আরো বলেন নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র, টালবাহানা বিএনপির নেতাকর্মীরা মেনে নিবেনা। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠন করা হবে।

আনন্দ মিছিল ও র‍্যালীতে বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিকদল ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫