ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

খুলনা এসওএস শিশু পল্লীতে রহস্যজনক মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৬৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার এসওএস শিশু পল্লীর নবম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান ইশার (১৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ৪ আগষ্ট মঙ্গলবার সে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি দেখে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঔই ছাত্রী সোনাডাঙ্গা মডেল থানার আল আমিন মহল্লার বাসিন্দা খালেকের মেয়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম। ঔই ছাত্রীর নানা জুয়েল শেখ জানান, আমার নাতনির মা বেঁচে নেই। ইশরার ১৬ মাস বয়সে তার মা মারা যায়। তারপর থেকে তাকে এসওএস শিশু পল্লীর হোমে রেখে লেখাপড়া করানো হয়। সেখানে ১৪ বছর অবস্থান করছে। ঔই হোমের কেউ আমার নাতনির ব্যাপারে কোন কথা বলতে পারবে না। তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে ইশরা গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সেখানকার কয়েকজন কর্মকর্তা তা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রাত ১২ টার কিছু পরে তার মৃত্যু ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে খবর না দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের খবর দেয়। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সাথে এসওএস পল্লীর কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যে রশি বা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ইশা, সেটাও তারা দেখাতে ব্যর্থ হয়েছেন।এটা একটি রহস্যজনক মৃত্যু বলে তিনি দাবি করেছেন। খুলনা থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। দুপুরের পর ময়না তদন্ত শেষে ছাত্রীর মরদেহ মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনা এসওএস শিশু পল্লীতে রহস্যজনক মৃত্যু।

আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫