ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্বহত্যা ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২

এনসিপির সাথে বৈঠক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের : জনমনে নানা প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৫০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান : 

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতার সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক প্রকাশিত ‘দোলনচাপা-ভিআইপি-২’ টার্মিনালের যাত্রী তালিকা থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তালিকা অনুযায়ী, পিটার হাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘দোলনচাপা’ ব্যবহার করে এমিরেটস এয়ারলাইন্সের EK 583 ফ্লাইটে ঠিক সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিটে (১৯:১০ ঘটিকায়) ঢাকা ত্যাগ করেন। তালিকায় তার পরিচয়ের স্থানে ‘সাবেক রাষ্ট্রদূত’ (Ambassador-Ex) উল্লেখ করা হয়েছে।

এর আগে দিনের বেলায় পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ শীর্ষ নেতা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। এই নেতাদের মধ্যে ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সদস্য খালেদ সাইফুল্লাহ।

তারা কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ হোটেলে ওঠেন। দুপুরের পর থেকে রিসোর্ট প্রাঙ্গণে তাদের বিচরণের খবর পাওয়া যায় এবং এর পর থেকেই গুঞ্জন ওঠে যে তারা সেখানে পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হয়েছেন। তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ বা এনসিপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মতো একটি স্পর্শকাতর দিনে এনসিপির মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে পিটার হাসের এই কথিত বৈঠক এবং বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই তার দেশত্যাগ—এই দুটি ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ কম।

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে তার দেশত্যাগের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কোনো পক্ষই মুখ না খোলায় ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে এই ঘটনা আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপির সাথে বৈঠক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের : জনমনে নানা প্রশ্ন

আপডেট সময় : ০৪:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫