ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

সাংবাদিক ড.অরুণ বিকাশের পিতার মৃত্যুতে সিইউজের শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দ্যা ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার সহযোদ্ধা ড.অরুণ বিকাশ দে’র পিতা অ্যাডভোকোট অপূর্ব লাল দে’র  মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে। বুধবার (১৩ আগস্ট) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, সহযোদ্ধা সাংবাদিক ড.অরুণ বিকাশ দে’র পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীর শোকাহত। প্রয়াত অপূর্ব লাল দে বার্ধক্যজনিত রোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার ( ১৩ আগস্ট ) রাতে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ভাটিখাইন গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ড.অরুণ বিকাশের পিতার মৃত্যুতে সিইউজের শোক

আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫