ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং একজন সংগ্রামী মায়ের গল্প ফরিদপুরে নিখোঁজ যুবকের লাশ পাটখেত থেকে উদ্ধার  অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ সদরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা ফরিদপুরে অতিরিক্ত তাপদাহে জনজীবন দুর্বিষহ, বিপাকে শ্রমজীবী মানুষ ও কৃষক নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের, বড় হামলার পরিকল্পনা স্থগিত ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা সদরপুরে হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার মিরপুরে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার: বয়স্কদের নিরাপত্তা ও পারিবারিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন গজারিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন ফরিদপুর প্রতিনিধি: মো:নজরুল ইসলাম হিরু গাজারিয়া স্পোর্টিং ক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি গঠন

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: গোলাম পরোয়ায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গোলাম পরোয়ায় বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগনের সাথে প্রতারণা হবে। নির্দলীয় সরকারের অধীনে ” জুলাই সনদের” আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচনের আহবান জানান তিনি। তিনি বলেন, সারাদেশে দাড়িপাল্লার প্রতীকের অনুকুলে গনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগন অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পন করবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট- বাকশালী আওয়ামীলীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম ওলামাদের ওপর জেল – জুলুম চালিয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগষ্ট বিপ্লবকে অর্থবহ  ও টেকসই করতে  দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের অতিতের দৃষ্টান্ত অনুসরন করে অবিলম্বে জুলাই সনদের প্রনয়নের কাজ সুসম্পন্ন বর্তমান সরকারকেই তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ,সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান। আজ ১৩ আগষ্ট সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইন ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। আরাফাত নগরের চক মথুরাবাদ ভোট কেন্দ্র কমিটির সভাপতি মো: মতিউর রহমানের সভাপতিত্বে ও হরিনটানা থানা ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: আমীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ও মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, হরিনটানা থানা আমীর আব্দুল গফুর, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হরিনটানা থানা নেতা হারুন অর রশীদ, ও উপজেলা হিন্দুকমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবক প্রসাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি আল আমিন গোলদার, হরিনটানা থানা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ব,ম মনিরুল ইসলাম, মো: সেলিম বাহার, মো: মতিউর রহমান, মাওলানা ইমরান হোসেন, ডা: মো: ইসমাইল হোসেন, মো: রফিকুল ইসলাম, রাসেল গাজী, আব্দুল বারেক মোল্লা, মো: শহিদুল, মো: কামাল হোসেন, মো: মুজাহিদুল ইসলাম, মো: মজিবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রহিম প্রমুখ। এই সমাবেশে প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ায়ের হাতে ফুল দিয়ে ইউপি মেম্বার আবুল কালাম,সোলায়মান গাজী, বাচ্চু সরদার, বিশিষ্ট সমাজ সেবক আবু বকর ও সালাউদ্দিন সহ বিভিন্ন দল থেকে ২০/২৫ জন নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: গোলাম পরোয়ায়।

আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫