ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি

গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও দ্রুত রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার  বিকেলে শহরের টাউন ক্লাবে  এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সেক্রেটারি এ এইচ এম এম জামাল বাচ্চু, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন।

বক্তারা আরো বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হচ্ছে। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

মাহফিল শেষে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫