ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগষ্ট মাসের সভা আজ ১৭ আগষ্ট সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিজ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন অংশের জন্য বৃষ্টির পর পরই জলাবদ্ধতা একটি বিশেষ সমস্যা, আশার কথা হচ্ছে  এটি নিরসনে গৃহীত কিছু উদ্যোগ স্বল্প পরিসরে হলেও জনদুর্ভোগ কমিয়েছে। সমস্যাটি স্থায়ী সমাধানে করনীয় বিষয় গুলো নিয়েও ভাবা হচ্ছে। বিলাডাকাতিয়া অধ্যুষিত ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা লাঘবে শোলমারী স্লুইস গেট খুলে  দেওয়া ও পানি অপসারনে পাম্প স্থাপন করা হয়েছে। এখন রোপা আমনের মৌসুমে আমাদের চেষ্টা থাকবে জলাবদ্ধতা পরিস্থিতি হতে উত্তরন করে সর্বোচ্চ পরিমান জমিকে রোপা আমন চাষের আওতায় আনার। ডেপুটি  সিভিল সার্জন সৈকত মোঃ রেজওয়ানুল হক সভায় জানান, দেশে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। ডেঙ্গু প্রতিরোধে টব, ডাবের খোসা, পুরাতন টায়ার – সহ কোন পাত্রে পানি বেশি সময়ের জন্য জমতে দেওয়া যাবে না। কারন ডেঙ্গু বিস্তারকারী মশা এসকল স্থানে বংশ বিস্তার করে। আগামী অক্টোবর মাস থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসুচির অংশ হিসেবে টাইফয়েডের টিকা প্রদান শুরু শুরু হবে। এবিষয়ে সবাইকে সচেতন করা দরকার। সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মুহাম্মাদ আশরাফ আলী জানান, যারা ২০২৬ সালের সরকারি ও বেসরকারি হজে যেতে ইচ্ছুক তাদের প্রাক – নিবন্ধন চলছে। যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে নিয়ম অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক- নিবন্ধন কাজ সম্পন্ন করা যাবে। সরকারি মাধ্যমে হজ পালনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ নেই। একই সাথে হজের সময় প্রাপ্য সুযোগ সুবিধার কোন ব্যত্যয় হয় না । জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান সভায় জানান, আগামীকাল দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। কাল সকাল ৯ টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে পোনা মাছ অবমুক্তকরন, সাড়ে ৯ টায় বর্নাঢ্য শোভাযাত্রা, ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে উদ্ধোধন অনুষ্ঠান, আলোচনা সভা, সফল চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে

পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)  বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫