ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুরে নিখোঁজের চারদিন পর কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল 

ব্যুরো চীফ

ফরিদপুর সদরপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর ভাঙ্গা উপজেলার হাসামদিয়া বিলের মধ্যে  পাওয়া গেল শেখ রেদোয়ান (২৭) এর অর্ধগলিত লাশ। ভাঙ্গা উপজেলায় এক যুবকের লাশ পাওয়ার সংবাদ পেয়ে সদরপুর থানায় চারদিন আগে নিখোঁজ হওয়া শেখ রেদোয়ানের পরিবার লাশ সনাক্তের জন্য ভাঙ্গা থানায় যান। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আটককৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি, তবে র‍্যাবের কাছে সে হত্যাকান্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও আলামত জব্দ করেছেন র‍্যাব।

১৭ আগষ্ট রবিবার  বেলা ১২ টার দিকে ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে হাসামদিয়া বিলের পানিতে ভেসে থাকা একটি যুবকের অর্ধগলিত পঁচা লাশ উদ্ধার করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাম প্রসাদ।  উদ্ধারকৃত লাশের গলাকাটা, বুকের বাম পাশে পাঁজরের নিচে কাটা জখম ও ডান পায়ের হাঁটুর নিচে কাটা জখম দেখা যায়। লাশের পেটে দুইটি জিআই তার দিয়ে দুটি মাটির বস্তা বাঁধা ছিল যেন লাশ ভেসে না উঠে। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে নিহত রেদোয়ানের পরিবার লাশ শনাক্তের দাবি করলেও পুলিশ অধিকতর তদন্ত ও রহস্য উদ্ঘাটনে তৎপর ছিল।

নিহত রেদোয়ানের পারিবারিক সূত্র জানায়, গত ১৩ আগস্ট বিকেল ৫ টার সময় একটি জিক্সার মোটর সাইকেল ও একটি আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয় রেদোয়ান। তারপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাত দুইটার দিকে রেদোয়ানের মা রাবেয়া বেগম  সদরপুর থানায় একটি জিডি দায়ের করে যার নম্বর ৫৪৯। নিখোঁজ রেদোয়ান সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের শেখ আবুবকর সোহেলের ছেলে। সে গাজীপুরে একটি বেসরকারি কলেজে বিএসসি বিভাগের ছাত্র।

সদরপুরে নিখোঁজ যুবক ও ভাঙ্গা থানায় উদ্ধারকৃত যুবকের লাশ একই ব্যক্তি কি না এ বিষয়ে জানতে চাইলে সদরপুর থানার অফিসার্স ইন চার্জ সুকদেব রায়  বলেন, ভাঙ্গা থানায় লাশ সনাক্তের পর বলা যাবে ।

এ প্রসঙ্গে ভাঙ্গা থানার অফিসার্স ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে রহস্য উদ্ঘাটনের কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে নিখোঁজের চারদিন পর কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫