ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ 

 চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুইজন কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার  অপারেটর (সি/এ) আজিজুর রহমান ও ইলেকট্রিশিয়ান আজাদ আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী  মোঃ আব্দুল ওয়াহিদ, হিসাব রক্ষক মোঃ মামুন অর রশিদ, উচ্চমান সহকারী মোহাঃ নজরুল ইসলাম ও মোঃ শিহাব মাহফুজ, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ আবুল কালাম আজাদ,  সার্ভেয়ার লিটন কুমার মন্ডল, বিদায়ী  আজিজুর রহমান ও  আজাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীরা তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে  প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকর্মীরা তাদের মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন। তাদের অবসর জীবন  যেন আনন্দ ও শান্তিতে কাটে তার জন্য শুভকামনা জানানো হয়। এই সংবর্ধনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের স্বীকৃতি  দেওয়া হয় এবং কর্মজীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শেষে তাদেরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী  দেওয়া হয়।  অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের সহকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫