ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

ময়ুর নদকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সব চেষ্টা আমরা অব্যাহত রাখব: কেসিসি প্রশাসক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)  প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছে, জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তিনি কেসিসির জনবল সংকটের বিষয় তুলে ধরে বলেন, অবসরজনিত কারনে দিন দিন জনবল হ্রাস পাচ্ছে। এই সংকট কেটে গেলে সিটি কর্পোরেশনের কাজে আরো গতিশীলতা আসবে এবং নাগরিকদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান সম্ভব হবে। কেসিসি প্রশাসক আজ ২০ আগষ্ট সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে পরিবেশ – প্রতিবেশ সুরক্ষায় ময়ুর নদের বিদ্যমান সংকট : আদালতের আদেশে বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত ” শীর্ষক উপকারভোগীদের মতামত প্রদান বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এ সভার আয়োজন করে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক আরো বলেন, ময়ুর নদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। এবিষয়ে আপনাদের মতামত আমাদের জন্য শিক্ষনীয়। ময়ুর নদ বিষয়ে উত্থাপিত মতামতের সাথে একমত পোষন করে তিনি বলেন, ময়ুর নদকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সব চেষ্টা আমরা অব্যাহত রাখবো। ময়ুর নদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে উল্লেখ করে তিনি পানি উন্নয়ন বোর্ড, কেডিএ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরকে সাথে নিয়ে আরেকটি সেমিনারের আয়োজনের মরামর্শ দেন। নির্মানাধীন গল্লামারী সেতুর উভয় পাশে সৃষ্ট নাগরিক ভোগান্তির বিষয়ে তিনি বলেন, সেতুর সরঞ্জাম ইতিমধ্যে দেশে পৌছেছে। আগামী সেপ্টেম্বরে নির্মান কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুষার কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান, প্রধান  প্রকৌশলী মশিউজ্জামান খান ও নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সভায় আরো উপস্থিত ছিলেন, কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর খুলনার সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাড: কুদরত ই খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সদস্য এ্যাড: জাহাঙ্গীর সিদ্দিকী, ইউএনবির খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজান্তা দাস, পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আলম ডেভিড, বৃহত্তর আমরা খুলনাবাসীর সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোসাদ্দেক বাবলু, হিউম্যানিটি ওয়াচের এরিয়া কো- অর্ডিনেটর মো: আব্দুল্লাহ আল মামুন, রুপান্তরের তথ্য কর্মকর্তা মো: আ: হালিম, বেলার নেটওয়ার্ক সদস্য এ্যাড: নুরুন্নাহার পলি ও এ্যাড: পপি ব্যানার্জি, সিনিয়র সাংবাদিক এরশাদ আলী, মে: রাশিদুল ইসলাম, মো: হেদায়েত হোসেন মোল্লা, শামীম আশরাফ শেলী, আবুল হাসান হিমালয়, মোস্তফা জামাল পপলু, আশরাফুল ইসলাম নুর, এ এইচ এম শামীমুজ্জামান, মাকসুদ রহমান, খলিলুর রহমান সুমন সহ নাগরিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়ুর নদকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সব চেষ্টা আমরা অব্যাহত রাখব: কেসিসি প্রশাসক।

আপডেট সময় : ০৬:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫